ব্রেকিং >>
ব্রেকিং >>

শোকজের কবলে সিভিও পেট্রোকেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ | 487 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে সিভিও পেট্রোকেমিক্যাল
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৮২.৬০ টাকায়। আর ১৬ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৩৭.৮০ টাকায়। অর্থাৎ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫৫.২০ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৩৩ পিএম | রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com