ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক ও লেনদেনে বড় উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট

সূচক ও লেনদেনে বড় উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: মিশ্র প্রবণতা কাটিয়ে শেয়ারবাজারে ইতিবাচক পরিস্থিতি ফিরে এসেছে। দুই মাস পর লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আজ প্রায় দুই মাসের মধ্যে সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে এবং আড়াই মাসের মধ্যে লেনদেন হয়েছে সর্বোচ্চ। বাজার সংশ্লিষ্টদের মতে, এ ধারা অব্যাহত থাকলে অচিরেই বাজার পুনরায় চাঙ্গা হওয়ার পাশাপাশি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ জন্য কঠোর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করছেন।

তাদের ভাষ্য, গত তিন মাস ধরে বাজারে ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সংকট তৈরি হয়েছে। মাঝে মাঝে সূচকের উত্থান দেখা গেলেও তা স্থায়ী না হওয়ায় বাজার তলানিতে নেমে আসে। ফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা সংকট তৈরি হয়, যার নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে পড়ে। তবে আজকের বাজার চিত্র বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

Responsive Ad Banner

এদিকে, আজ (২২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৫.৫৯ পয়েন্টে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৪ সেপ্টেম্বর ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৫৭৮ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫.৫১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৪.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০০.২৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৭৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১২টির দর বেড়েছে, ১০৫টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২ আগস্ট ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০টির, কমেছে ৫১টির এবং পরিবর্তন হয়নি ২০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৪.২৭ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৭.৩৮ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:৩০ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com