ব্রেকিং >>
ব্রেকিং >>

নিয়ন্ত্রক কমিশনের অদক্ষতায় শেয়ারবাজারে নীরব পতন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | 0 বার পঠিত | প্রিন্ট

নিয়ন্ত্রক কমিশনের অদক্ষতায় শেয়ারবাজারে নীরব পতন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আবারও পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন। আজ (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের মান কমেছে, পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও হ্রাস পেয়েছে। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ধারাবাহিক এই দরপতন বাজারে এক ধরনের নীরব ধস নামিয়েছে, যার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায় নিতে হবে। তাঁদের মতে, শেয়ারবাজার নিয়ে প্রয়োজনীয় দক্ষতা ও বোধগম্যতার অভাবে এমন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্ববর্তী কমিশনকে সরিয়ে নতুন কমিশন নিয়োগ দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে যে আশা জাগ্রত হয়েছিল, তা এখন পুরোপুরি চূর্ণ হয়েছে। কারণ নতুন কমিশন কীভাবে বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে হয় এবং কার্যকরভাবে বাজার মনিটরিং করতে হয়—তা বুঝেই না বলে অভিযোগ উঠেছে। টানা দরপতন থেকে বাজারকে ফিরিয়ে আনতে তাদের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না; বরং অস্থির এই পরিস্থিতিতে তারা নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে পুঁজিবাজার আবারও নিম্নগামী হয়ে পড়বে।

Responsive Ad Banner

বাজার পরিসংখ্যান অনুযায়ী, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.২০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৯৮.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৬২ পয়েন্ট কমে ১ হাজার ১২৪.৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৯৮ পয়েন্ট কমে ২ হাজার ১১৩.২৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে; এগুলোর মধ্যে ১২৮টির দর বেড়েছে, ১৯২টির দর কমেছে এবং ৬৯টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ ডিএসইতে প্রায় ৪৭৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের ৫১৮ কোটি ৩ লাখ টাকার তুলনায় প্রায় ৪০ কোটি ৭৯ লাখ টাকা কম।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; আগের দিন এ পরিমাণ ছিল ১১ কোটি ১ লাখ টাকা। সিএসইতে মোট ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দর বেড়েছে, ১১৩টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ২১.৬৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৬৯.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে, যদিও আগের দিন এটি ৭৫.২৮ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:২৩ পিএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com