ব্রেকিং >>
ব্রেকিং >>

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় বাড়ল ৫ গুণের বেশি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় বাড়ল ৫ গুণের বেশি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (ডিজিআইসি) চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে ছয় মাসের হিসাবেও কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে অর্থাৎ এপ্রিল-জুন ২০২৫ প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ছিল ৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩১ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে অর্থাৎ জানুয়ারি-জুন ২০২৫ সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৯ পয়সা। অর্থাৎ ছয় মাসের হিসাবে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪০ পয়সা।

এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বা এনওসিএফপিএস হয়েছে ২১ পয়সা। আগের বছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ঋণাত্মক ১৪ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও বেড়েছে। ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সা। এর আগে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১১ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ ছয় মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ৪৯ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১১:১৩ এএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com