ব্রেকিং >>
ব্রেকিং >>

নিম্নমুখী শেয়ারবাজার, এক সপ্তাহে ডিএসইর দৈনিক গড় লেনদেন কমল ১০.১৩

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ | 0 বার পঠিত | প্রিন্ট

নিম্নমুখী শেয়ারবাজার, এক সপ্তাহে ডিএসইর দৈনিক গড় লেনদেন কমল ১০.১৩
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে সামগ্রিকভাবে নিম্নমুখী ছিল লেনদেন ও মূল্যসূচকের গতি। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই মূল্যসূচকের পতন হয়েছে। একই সময়ে অধিকসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। এর প্রভাবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন এক সপ্তাহে কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা। পাশাপাশি প্রধান মূল্যসূচকসহ অন্যান্য সূচক এবং লেনদেনের পরিমাণও কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। আর ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের অবস্থানেই অপরিবর্তিত ছিল।

Responsive Ad Banner

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধনের পরিমাণ ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা। এর আগের সপ্তাহেও বাজার মূলধন ১ হাজার ৮০২ কোটি টাকা কমেছিল।

বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচকেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। পাঁচ কার্যদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৬ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ। অথচ এর আগের সপ্তাহে সূচকটি ৪৬ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বেড়েছিল।

শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও গত সপ্তাহে কমেছে। সপ্তাহজুড়ে এ সূচক ৮ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ হারিয়েছে। এর আগের সপ্তাহে ডিএসই শরিয়াহ্ সূচক ৮ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ বেড়েছিল।

একইভাবে, বাছাই করা ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকেও পতন হয়েছে। গত সপ্তাহে এ সূচক ৮ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ বেড়েছিল।

মূল্যসূচকের পতনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। পাঁচ কার্যদিবসে প্রতিদিন গড়ে ৭০৬ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ছিল ৭৮৫ কোটি ৭১ লাখ টাকা।

এ হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৭৯ কোটি ৫৯ লাখ টাকা। শতাংশের হিসাবে দৈনিক গড় লেনদেন কমার হার দাঁড়িয়েছে ১০ দশমিক ১৩ শতাংশ।

Facebook Comments Box

Posted ১১:৪৯ পিএম | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com