নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক (এপ্রিল-জুন ২০২৬) সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। এর আগের বছরের একই প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি ১ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছিল।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৩ পয়সা। অথচ আগের বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৪ পয়সা।
এদিকে, আলোচ্য ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৭ টাকা ৮০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৭৯ পয়সা।
অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮ পয়সা।
Posted ১০:২৪ এএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.