ব্রেকিং >>
ব্রেকিং >>

প্রধানমন্ত্রীর ১২ দফা ও বিএসইসির একগুচ্ছ সংস্কার উদ্যোগে বাজার চাঙা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬ | 47 বার পঠিত | প্রিন্ট

প্রধানমন্ত্রীর ১২ দফা ও বিএসইসির একগুচ্ছ সংস্কার উদ্যোগে বাজার চাঙা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : আজ (১২ জুলাই) শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসেই রেকর্ড উত্থান দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি আর্থিক লেনদেনেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, সম্প্রতি শেয়ারবাজারের উন্নয়নে সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গৃহীত ইতিবাচক পদক্ষেপসমূহ বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে, যা এই উত্থানের মূল কারণ। গত ৮ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেয়ারকারসাজিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাজার উন্নয়নে ১২ দফা উদ্যোগের কথা ঘোষণা করেন। এর পরের দিন ৯ জুলাই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বাজার সংস্কারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা তুলে ধরেন।

Responsive Ad Banner

উল্লেখযোগ্য সংস্কার উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—মিউচুয়াল ফান্ড বিধিমালা, মার্জিন ঋণ বিধিমালা এবং পাবলিক ইস্যু রুলস সংশোধন; ডিএসই-এর ভূমিকা আরও শক্তিশালীকরণ; উৎপাদন বন্ধ থাকা কোম্পানির শেয়ার লেনদেন বন্ধকরণ; বেসরকারি কোম্পানির জন্য সরাসরি তালিকাভুক্তির সুযোগ; আইপিও প্রক্রিয়া সহজীকরণ; মার্জিন ঋণের বিধিমালা শিথিলকরণ; টি+১ সেটেলমেন্ট চালু; বন্ডকে মূল মার্কেটে স্থানান্তর এবং ডেরিভেটিভস চালুর পরিকল্পনা। এসব উদ্যোগ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি করায় তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ডিএসই সূচক ৬ হাজার পয়েন্ট এবং লেনদেন ৩ হাজার কোটি টাকা অতিক্রম করবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৮৪৯.২১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৫ আগস্ট সূচকটি ছিল ৫ হাজার ৯০৩.৮৩ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২.৪৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২.৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০০.৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৯টির শেয়ারদর বেড়েছে, ১৫৬টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণেও এসেছে রেকর্ড। ডিএসইতে আজ প্রায় ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকা। গতকাল লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ টাকা, অর্থাৎ গতকালের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২৪১ কোটি ১৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে গতকাল লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৭৩ লাখ টাকার। সিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৯৪টির কমেছে এবং ১৭টির অপরিবর্তিত রয়েছে।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৭.৪৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৯২.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা গতকাল ২৯.৫৯ পয়েন্ট বৃদ্ধির তুলনায় অনেক বেশি।

শেয়ারবাজার২৪/

Facebook Comments Box

Posted ৩:১৭ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com