ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসই-৩০ সূচকে রদবদল, যুক্ত হচ্ছে তিন নতুন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬ | 80 বার পঠিত | প্রিন্ট

ডিএসই-৩০ সূচকে রদবদল, যুক্ত হচ্ছে তিন নতুন কোম্পানি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই-৩০-এর অর্ধবার্ষিক পুনর্মূল্যায়ন সম্পন্ন হয়েছে। এই পুনর্বিন্যাসের পর সূচকটিতে তিনটি প্রতিষ্ঠানকে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর অপর তিনটি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। আগামী ১৯ জুলাই ২০২৬ থেকে এই তালিকা কার্যকর হবে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ডিএসইর সূচক কমিটি প্রযোজ্য নিয়মনীতি মেনেই জুলাই ২০২৬ সময়সীমার জন্য ডিএসই-৩০ সূচকের এই অর্ধবার্ষিক পুনর্বিন্যাস কার্যকর করেছে।

Responsive Ad Banner

পুনর্বিন্যাসের ফলে ডিএসই-৩০ সূচকে স্থান পেতে যাওয়া কোম্পানিগুলো হলো—বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, দ্য এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

অপরদিকে, সূচকটি থেকে বাদ দেয়া হয়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেডকে।

ডিএসইর ঘোষণা অনুযায়ী, ডিএসই-৩০ সূচকের এই পরিবর্তন কার্যকর হবে আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখ থেকে।

Facebook Comments Box

Posted ৪:২৮ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com