নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ জুলাই ২০২৬ | 96 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস)সহ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের লক্ষ্যে পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো— সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় বিআইএফসির, ১৬ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে ইউনাইটেড ইন্স্যুরেন্সের, ১৬ জুলাই বিকাল ৩টায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের, ১৯ জুলাই বিকাল ৩টায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের এবং ২০ জুলাই বিকাল ৩টায় রূপালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
এসব সভায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে কোম্পানি দুটি ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে।
অন্যদিকে, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং বিআইএফসি ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
Posted ৪:৫৫ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.