ব্রেকিং >>
ব্রেকিং >>

স্পন্সরদের শেয়ার হস্তান্তরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট

স্পন্সরদের শেয়ার হস্তান্তরের ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির (Pragati Life Insurance PLC) দুই স্পন্সর শেয়ার বিক্রি ও কেনার ঘোষণা দিয়েছেন।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, স্পন্সরদের একজন মো. ইমাম শাহেদ হোসাইন তার মালিকানাধীন মোট ১ লাখ ৩০ হাজার ১৭৪টি শেয়ারের মধ্যে ১ লাখ ১৭৪টি (১০০,১৭৪) শেয়ার বিক্রির ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির ব্লক মার্কেটের মাধ্যমে এই শেয়ার বিক্রি করবেন।

Responsive Ad Banner

অন্যদিকে, কোম্পানির আরেক স্পন্সর সালিম রহমান বিদ্যমান বাজারমূল্যে (Prevailing Market Price) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির ব্লক মার্কেটের মাধ্যমে একই পরিমাণ, অর্থাৎ ১ লাখ ১৭৪টি (১০০,১৭৪) শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

কোম্পানির ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার বিক্রয় ও ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, স্পন্সর পর্যায়ে এই শেয়ার লেনদেন বাজারের জন্য স্বাভাবিক। এক স্পন্সর বিক্রি করছেন, আরেকজন কিনছেন—এটি মালিকানা হস্তান্তরের অংশ। তবে ব্লক মার্কেটে এ ধরনের লেনদেন সাধারণত বাজারমূল্যকে প্রভাবিত করে না। বিনিয়োগকারীদের উচিত কোম্পানির আর্থিক প্রতিবেদন ও সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া।

Facebook Comments Box

Posted ৪:২৪ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com