অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ডিএসইর ব্যাখ্যা তলব

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ জুলাই ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ডিএসইর ব্যাখ্যা তলব
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারদরের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে গত ৭ জুলাই কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

Responsive Ad Banner

এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information-PSI) নেই, যার কারণে শেয়ারদরে এ ধরনের অস্বাভাবিক বৃদ্ধি ঘটতে পারে। অর্থাৎ, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারদর বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তথ্য অনুযায়ী, গত ২২ জুন প্রভাতী ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ারের বাজারদর ছিল ৫১ টাকা ৯০ পয়সা। এরপর ধারাবাহিক ঊর্ধ্বগতিতে ৭ জুলাই লেনদেন শেষে শেয়ারটির দাম দাঁড়ায় ৬৭ টাকা ৬০ পয়সা।

এর ফলে মাত্র ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ১৫ টাকা ৭০ পয়সা বা প্রায় ৩০ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box

Posted ১:০৫ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com