নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ মে ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (করপোরেট রিস্ট্রাকচারিং) রুলস, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়ন করেছে। এ বিষয়ে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, খসড়া বিধিমালাটি তাদের ওয়েবসাইটে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের মতামত জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, খসড়া বিধিমালাটি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোডের সুযোগ রয়েছে। ডাউনলোড লিংক: https://sec.gov.bd/crequest/BSEC_(Corporate_Restructuring)_Rules,_2026_23_05_2026.pdf
মতামত বা পরামর্শ পাঠানোর জন্য ঠিকানা হিসেবে বিএসইসির চেয়ারম্যানের দপ্তর নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঠিকানা: চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭। পাশাপাশি ইলেকট্রনিক মাধ্যমেও মতামত পাঠানো যাবে। ইমেইল ঠিকানা: chairman@sec.gov.bd এবং এর অনুলিপি mehran@sec.gov.bd-এ প্রেরণ করতে হবে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
Posted ৮:১৫ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.