বৃহস্পতিবার ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ঢাকা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট

ঢাকা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জুলাই ২০২৬ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ জুন ২০২৬।

Responsive Ad Banner

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২ টাকা ৪১ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির ইপিএস কমেছে।

অন্যদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সায়, যা আগের বছর ছিল ৩৫ টাকা ৬৫ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে ২৬ টাকা ৬ পয়সা, যেখানে ২০২৪ সালে তা ছিল ২৫ টাকা ২ পয়সা।

তবে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে (NOCFPS) নেতিবাচক অবস্থা দেখা গেছে। ২০২৫ অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ০ টাকা ২৯ পয়সা, যা আগের বছর ইতিবাচক ০ টাকা ৮৪ পয়সা ছিল।

Facebook Comments Box

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com