রূপালী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | 98 বার পঠিত | প্রিন্ট

রূপালী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) ও নগদ প্রবাহ কমার তথ্য উঠে এসেছে।

কোম্পানির তথ্যমতে, চলতি বছরের প্রথম তিন মাসে শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ০ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ০ টাকা ৪০ পয়সা। ফলে বছর ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে।

Responsive Ad Banner

একই সময়ে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS) দাঁড়িয়েছে ০ টাকা ১৬ পয়সা, যা ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ছিল ০ টাকা ২৭ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ২০ টাকা ৭০ পয়সায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ২০ টাকা ৪১ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:১৪ এএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com