বৃহস্পতিবার ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

প্রথম প্রান্তিকে মুনাফা ও সম্পদমূল্য বাড়িয়েছে ইস্টার্ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট

প্রথম প্রান্তিকে মুনাফা ও সম্পদমূল্য বাড়িয়েছে ইস্টার্ন ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক। প্রকাশিত প্রতিবেদনে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) এবং নিট পরিচালন নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ ১৩ মে ২০২৬ অনুষ্ঠিত সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে একক ভিত্তিতে ব্যাংকটির নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৫ কোটি ২৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ হাজার ২৭৭ কোটি ৯৬ লাখ টাকা। সমন্বিত ভিত্তিতে নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ২২৬ কোটি ৭৭ লাখ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৪ হাজার ২৪২ কোটি ২১ লাখ টাকা।

Responsive Ad Banner

আলোচ্য সময়ে ব্যাংকটির একক শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৬ টাকা ৮১ পয়সা। সমন্বিত এনএভিপিএস বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৫ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে ছিল ২৬ টাকা ৫৮ পয়সা।

প্রথম প্রান্তিকে ব্যাংকটির একক শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৩ পয়সা। অন্যদিকে সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৭ পয়সা। ফলে উভয় ক্ষেত্রেই শেয়ারপ্রতি আয় বেড়েছে।

এছাড়া আলোচ্য সময়ে ব্যাংকটির নিট পরিচালন নগদ প্রবাহও উন্নত হয়েছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এককভাবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১০ টাকা ৬৬ পয়সা। সমন্বিত ভিত্তিতে এ সূচক দাঁড়িয়েছে ১১ টাকা ৬১ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১০ টাকা ৩৬ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com