নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ মে ২০২৬ | 36 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও মূল্য সংবেদনশীল তথ্য (PSI) প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি । বৃহস্পতিবার (১৩ মে) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ আর্থিক তথ্য অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত নিট মুনাফা (Net Profit After Tax) দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার ৪২৯ টাকা। আগের বছরের একই সময়ে এই মুনাফা ছিল ২ কোটি ৭১ লাখ ৩২ হাজার ৭৭ টাকা। ফলে বছর ব্যবধানে কোম্পানির মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
মুনাফা বৃদ্ধির প্রভাবে শেয়ারপ্রতি আয় (EPS)ও বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ০.৭৪ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ০.৬৩ টাকা।
নগদ অর্থপ্রবাহেও উন্নতি লক্ষ্য করা গেছে। প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) বেড়ে ০.৯৫ টাকায় পৌঁছেছে, যেখানে আগের বছরের একই সময়ে এটি ছিল ঋণাত্মক ০.০৬ টাকা। কোম্পানি সূত্রে জানা যায়, মূলত ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ এবং বিনিয়োগ আয় বৃদ্ধির কারণে নগদ প্রবাহ ও পরিচালন আয় উভয়ই উন্নত হয়েছে।
এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ৫০.৭১ টাকায়, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ৪৯.৬৩ টাকা।
কোম্পানির ২৭৪তম বোর্ড সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় বলে জানিয়েছেন কোম্পানি সচিব কাজী ফারহানা।
Posted ১১:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.