বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিএসইসির কঠোর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিএসইসির কঠোর পদক্ষেপ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড’-এর মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে ২০ কোটি ৫৯ লাখ টাকা ফান্ডে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশন জানিয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নির্ধারিত এই অর্থ ফান্ডে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে।

Responsive Ad Banner

এ সিদ্ধান্ত বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১২তম কমিশন সভায় গৃহীত হয়। পরবর্তীতে বুধবার (৬ মে) কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিএসইসির নির্দেশনায় বলা হয়, ২০১৩ সালে ফান্ডটির অর্থ ব্যবহার করে ‘বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডে’ বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়। সে সময় ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকায় কিনে মোট ৬ লাখ শেয়ার ক্রয় করা হয়, যার জন্য ফান্ড থেকে ব্যয় হয় ১ কোটি ৫০ লাখ টাকা।

এই অনিয়মের কারণে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করে কমিশন ৫ কোটি ৭৪ লাখ টাকা ৩০ দিনের মধ্যে ফান্ডে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না দিলে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হবে।

একইভাবে ২০১৭ সালে ফান্ডটি থেকে ‘এএফসি হেলথ লিমিটেডে’ ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়, যা সিকিউরিটিজ আইনের পরিপন্থী বলে প্রমাণিত হয়েছে। এ ক্ষেত্রে আড়াই টাকা প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকা দরে ৪৮ লাখ শেয়ার ক্রয় করা হয়।

এই অনিয়মের বিপরীতে ১৪ কোটি ৮৫ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না দিলে ১৬ কোটি টাকা জরিমানা আরোপ করা হবে। পাশাপাশি নির্দেশনায় বলা হয়েছে, সময়সীমা অমান্য করলে অতিরিক্ত ৭ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করতে হবে, অন্যথায় প্রতিদিন ১০ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।

Facebook Comments Box

Posted ৬:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com