রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে শেয়ারবাজারে ওঠানামা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | 42 বার পঠিত | প্রিন্ট

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে শেয়ারবাজারে ওঠানামা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ২৬ এপ্রিল ২০২৬: আজ মিশ্র প্রবণতায় সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচক বাড়লেও একটি সামান্য কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারের এমন পরিস্থিতিকে স্বাভাবিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উত্তপ্ততা কিছুটা কমলেও এখনো যুদ্ধ বন্ধ বা বিরতির কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে হরমুজ প্রণালী কয়েকটি দেশের জন্য খুলে দেওয়া হয়েছে, যে তালিকায় বাংলাদেশও রয়েছে। এছাড়া, বর্তমানে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি খাতের শতাধিক কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার মৌসুম চলছে। একদিকে যুদ্ধ পরিস্থিতির উত্তাপ, অন্যদিকে দেশি কোম্পানির ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যাচাই-বাছাই করে বিনিয়োগ করছেন, যার প্রভাব পড়েছে শেয়ারবাজারে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৬.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৫.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১১.৩৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬.২৯ পয়েন্টে অবস্থান করেছে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।

ডিএসইতে এদিন প্রায় ৯৮২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৮৮৪ কোটি ৬২ লাখ টাকার। অর্থাৎ গতকালের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৯৭ কোটি ৮০ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৫৬ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.৭২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৭৬.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৩৪.৯৯ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com