রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সপ্তাহজুড়ে বেড়েছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ জুলাই ২০২১ | 412 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে বেড়েছে সূচক ও লেনদেন
Responsive Ad Banner

ঈদ পরবর্তী সপ্তাহে কিছুটা ইতিবাচক ধারায় ফিরলেও করোনা পরিস্থিতিতে খুব একটা সন্তোষজন ছিলনা শেয়ারবাজারের সার্বিক লেনদেন চিত্র। সপ্তাহের শুরুতে সূচক ও লেনদেন বাড়ালেও কমেছে বাজার মূলধন। পরবর্তী কার্যদিবসে সূচক কমলেও বেড়েছে লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও সূচক কমলেও বেড়েছে লেনদেন। এদিন বাজার মূলধন কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক উত্থানেও লেনদেন কমেছে। তবে বাজার মূলধন বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকে পাশপাশি বেড়েছে লেনদেন, ৭৮০ কোটি টাকার বাজার মূলধন কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৭.৯০ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৫.২৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪১.৬৮ পয়েন্ট বা ৩.০৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫২.৯৭ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ৪০১.০৫ পয়েন্ট এবং ২ হাজার ৩২৭.৮৮ পয়েন্টে।

Responsive Ad Banner

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৯টির বা ৫২.৭৯ শতাংশের, কমেছে ১৬৭টির বা ৪৪.৩০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১১টির বা ২.৯১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ১২৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৬৬৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪২২ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৭৫৬ টাকা বা ৬ শতাংশ বেড়েছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৫ কর্মদিবস লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে ৪ কর্মদিবস লেনদেন হয়েছিল। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ১ হাজার ৪২৫ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ১৩৩ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭৬ কোটি ৬২ লাখ ১৮ হাজার ৪৭৭ টাকার। এই হিসাবে ডিএসইতে গড় লেনদেন কমেছে ১৪.৯৬ শতাংশ।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৫ হাজার ১৮৫ কোটি ২৩ লাখ ৫৬ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩৪ হাজার ৪০৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৭৮০ কোটি ৪৩ লাখ টাকা বাজার মূলধন হারিয়েছে।

 

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচক ও লেনদেন বেড়েছে। সপ্তাহজুড়ে সিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ ২৫৯ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ২০৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৫ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ৭২৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৪৩ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৪৭৭ টাকা বা ১২৪ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৬৩ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৫.৩৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪২.৫৯ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ৫.৮৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং সিএসআই ১৮.২৮ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৯০.২৫ পয়েন্ট, ১ হাজার ৩৫০.৮৬ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ১৭৭.৭০ পয়েন্টে। অপর সূচক সিএসই-৩০ সূচক ৯৬.৪৫ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৭.১১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৪৩.০৬ শতাংশের দর বেড়েছে, ১৬৬টির বা ৪৮.৯৭ শতাংশের কমেছে এবং ২৭টির বা ৭.৯৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৪২ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com