মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচক সামান্য কমলেও বাড়ল লেনদেন, স্বস্তিতে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | 31 বার পঠিত | প্রিন্ট

সূচক সামান্য কমলেও বাড়ল লেনদেন, স্বস্তিতে বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচকের পতন দেখা গেলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সামান্য কমলেও আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর আজ কমেছে। বাজারের এই চিত্রকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

তারা মনে করছেন, আজকের বাজার শুরু থেকেই ছিল ঊর্ধ্বমুখী, তবে মাঝে মাঝে সূচকের স্বাভাবিক ওঠানামা দেখা গেছে—যা একটি স্থিতিশীল বাজারেরই লক্ষণ। আগের কার্যদিবসে সূচক ৮৫ পয়েন্ট বেড়েছিল, সেখানে আজ ১১ পয়েন্ট কমে যাওয়াকে অস্বাভাবিক বলছেন না তারা। বরং এটাকেই স্থিতিশীল বাজারের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, বিনিয়োগকারীরা বাজারের এই গতি-প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন, যা টেকসই বাজারের জন্য জরুরি।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪২.৩৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১০১.২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.০৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩.৫৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর।

লেনদেনের অংকের দিক থেকে আজ ছিল উল্লেখযোগ্য দিন। ডিএসইতে এদিন মোট ৮১৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭১১ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি ৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ বেড়েছে লেনদেন। প্রতিষ্ঠানটিতে ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগেরদিন ছিল ১৮ কোটি ৪২ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬৭.৭৮ পয়েন্টে। আগেরদিন সূচকটি ১৫২.১৯ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ২:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com