বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ কোম্পানি প্রকাশ করবে প্রথম প্রান্তিকের ইপিএস, জানানো হলো বোর্ড সভার সময়সূচি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ | 210 বার পঠিত | প্রিন্ট

১৭ কোম্পানি প্রকাশ করবে প্রথম প্রান্তিকের ইপিএস, জানানো হলো বোর্ড সভার সময়সূচি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭টি কোম্পানি তাদের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বা শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশের জন্য পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উক্ত বোর্ড সভাগুলোতে কোম্পানিগুলো ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক ফলাফল অনুমোদন করবে। এছাড়া, পরিচালনা পর্ষদ সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত ও বিষয়ও আলোচিত হবে।

Responsive Ad Banner

নিচে জানানো হলো বোর্ড সভার তারিখ ও সময় অনুযায়ী কোম্পানিগুলোর তালিকা:

১০ নভেম্বর, ২০২৫, সোমবার

  • এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড: বিকাল ৫:৩০ টা (প্রথম প্রান্তিক)

১১ নভেম্বর, ২০২৫, মঙ্গলবার

  • বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড: বিকাল ৩:০০ টা (প্রথম প্রান্তিক)

১২ নভেম্বর, ২০২৫, বুধবার

  • শাহজিবাজার পাওয়ার কোং লিমিটেড: বিকাল ৪:০০ টা (প্রথম প্রান্তিক)

  • ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: সন্ধ্যা ৬:০০ টা (প্রথম প্রান্তিক)

  • মালেক স্পিনিং মিলস লিমিটেড: দুপুর ২:৪৫ টা (প্রথম প্রান্তিক)

  • রহিম টেক্সটাইল মিলস লিমিটেড: বিকাল ৩:৪৫ টা (প্রথম প্রান্তিক)

  • স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড: বিকাল ৩:০০ টা (প্রথম প্রান্তিক)

  • একমি ল্যাবরেটরিজ: বিকাল ৩:৩০ টা (প্রথম প্রান্তিক)

  • স্কয়ার টেক্সটাইল: বিকাল ৪:০০ টা (প্রথম প্রান্তিক)

  • মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস: বিকাল ৩:০০ টা (প্রথম প্রান্তিক)

  • ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: বিকাল ৪:০০ টা (প্রথম প্রান্তিক)

  • কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড: বিকাল ৪:০০ টা (প্রথম প্রান্তিক)

  • বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড: বিকাল ৪:৩০ টা (প্রথম প্রান্তিক)

  • ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস: বিকাল ৩:০০ টা (প্রথম প্রান্তিক)

১৩ নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার

  • কনফিডেন্স সিমেন্ট লিমিটেড: বিকাল ৪:৩০ টা (প্রথম প্রান্তিক)

  • নাভানা ফার্মাসিউটিক্যালস: বিকাল ৪:৩০ টা (প্রথম প্রান্তিক)

  • ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড: বিকাল ৩:০০ টা (প্রথম প্রান্তিক)

Facebook Comments Box

Posted ৭:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com