নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | 52 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত চারটি ব্রোকারেজ হাউস তাদের একাধিক স্বীকৃত প্রতিনিধি (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ-এআর) প্রত্যাহার করেছে। আজ মঙ্গলবার (০৩ মার্চ, ২০২৬) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ট্রেক নং-২৫১ এ তালিকাভুক্ত কবির সিকিউরিটিজ লিমিটেড তাদের তিনজন স্বীকৃত প্রতিনিধিকে প্রত্যাহার করেছে। তারা হলেন— মো. মঈনুদ্দিন সোহেল, শিবলু নন্দী ও ফারহাদ হোসেন।
একইভাবে ট্রেক নং-৮৫ এর দেসা সিকিউরিটিজ লিমিটেড তাদের একজন স্বীকৃত প্রতিনিধি মো. মাহেদী জামানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
অপরদিকে ট্রেক নং-৫৮ এর আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড তাদের দুইজন স্বীকৃত প্রতিনিধি অনুপ কুমার দাস ও মো. হাসিবুল আলম জনিকে প্রত্যাহার করেছে।
এছাড়া ট্রেক নং-৪৯ এর আল-মুনতাহা ট্রেডিং কোম্পানি লিমিটেড তাদের দুইজন স্বীকৃত প্রতিনিধি চন্দন দেব নাথ ও মো. রেদয়কে প্রত্যাহার করে নিয়েছে।
ডিএসইর বিদ্যমান নিয়ম অনুযায়ী, ব্রোকারেজ হাউসগুলো তাদের অনুমোদিত প্রতিনিধিদের কার্যক্রম যে কোনো সময় প্রত্যাহার করতে পারে এবং এই সংক্রান্ত তথ্য স্টক এক্সচেঞ্জকে জানাতে বাধ্য। সাম্প্রতিক এই সিদ্ধান্তগুলো বিনিয়োগকারীদের সাধারণ তথ্য ও স্বার্থে প্রকাশ করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানানো হয়েছে।
Posted ৭:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.