মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ধসের বাজারে চাহিদার তুঙ্গে, ১৭ কোম্পানিতে বিক্রেতা সঙ্কট

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট

ধসের বাজারে চাহিদার তুঙ্গে, ১৭ কোম্পানিতে বিক্রেতা সঙ্কট
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: গতকাল সাময়িক উত্থানের পর আজ আবারও ব্যাপক দরপতনের মুখে পড়েছে দেশের শেয়ারবাজার। মঙ্গলবার (০৩ মার্চ, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০৮.৯৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৫.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এই ধসের বাজারেও প্রায় দেড় ডজন কোম্পানির শেয়ারের বিপরীত চিত্র দেখা গেছে; বরং বিনিয়োগকারীদের আগ্রহের কারণে সেসব কোম্পানিতে বিক্রেতাই মিলছে না।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩১টির শেয়ার দর বেড়েছে। এর মধ্যে প্রায় দেড় ডজন বা ১৭টি কোম্পানি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় অবস্থান করে, অর্থাৎ এসব কোম্পানির শেয়ার বিক্রেতা সঙ্কটে (হল্টেড) রয়েছে।

Responsive Ad Banner

বিক্রেতা সঙ্কটে থাকা কোম্পানিগুলো হলো—
প্রিমিয়ার লিজিং, তুংহাই নিটিং, সি অ্যান্ড এ টেক্সটাইল, জেনারেশন নেক্সট (জেনেক্স ইনফোসিস), নুরানী ডাইং, বিআইএফসি, ফার্স্ট ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, জিএসপি ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, আইসিবি ইসলামিক ব্যাংক, ফ্যামিলি টেক্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স ও পিপলস লিজিং।

এদের মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে প্রিমিয়ার লিজিং ও তুংহাই নিটিংয়ের। প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ২০ পয়সা (১০ শতাংশ) বেড়ে ২ টাকা ২০ পয়সা এবং তুংহাই নিটিংয়ের দর ৩০ পয়সা (১০ শতাংশ) বেড়ে ৩ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল, নুরানী ডাইং ও জেনেক্স ইনফোসিসের। কোম্পানি তিনটির শেয়ার দর ৩০ পয়সা (৯.৬৮ শতাংশ) বেড়ে ৩ টাকা ৪০ পয়সায় অবস্থান করছে।

এছাড়া অন্য কোম্পানিগুলোর মধ্যে—

বিআইএফসি: ৬০ পয়সা (৯.০৯ শতাংশ) বেড়ে ৭ টাকা ২০ পয়সা

ফার্স্ট ফাইন্যান্স: ৫০ পয়সা (৮.৯৩ শতাংশ) বেড়ে ৬ টাকা ১০ পয়সা

অ্যাপোলো ইস্পাত: ৩০ পয়সা (৮.৮২ শতাংশ) বেড়ে ৩ টাকা ৭০ পয়সা

জিএসপি ফাইন্যান্স: ৫০ পয়সা (৮.৭৭ শতাংশ) বেড়ে ৬ টাকা ২০ পয়সা

স্ট্যান্ডার্ড ব্যাংক: ৫০ পয়সা (৮.৪৭ শতাংশ) বেড়ে ৬ টাকা ৪০ পয়সা

প্রাইম ফাইন্যান্স: ৪০ পয়সা (৮.৪৭ শতাংশ) বেড়ে ৫ টাকা ২০ পয়সা

আইসিবি ইসলামিক ব্যাংক: ৩০ পয়সা (৮.১১ শতাংশ) বেড়ে ৪ টাকা

ফ্যামিলি টেক্স: ২০ পয়সা (৭.৬৯ শতাংশ) বেড়ে ২ টাকা ৮০ পয়সা

ইন্টারন্যাশনাল লিজিং: ১০ পয়সা (৫.৫৬ শতাংশ) বেড়ে ১ টাকা ৯০ পয়সা

ফারইস্ট ফাইন্যান্স: ১০ পয়সা (৫.২৬ শতাংশ) বেড়ে ২ টাকা

ফাস ফাইন্যান্স: ১০ পয়সা (৫.২৬ শতাংশ) বেড়ে ২ টাকা

পিপলস লিজিং: ১০ পয়সা (৫.২৬ শতাংশ) বেড়ে ২ টাকা

বাজার বিশ্লেষকরা বলছেন, সামগ্রিক বাজার ধসে পড়লেও স্বল্প মূল্যের কিছু শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে, যা এসব কোম্পানিকে সার্কিট ব্রেকারে নিয়ে গেছে। তবে বাজারের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা।

Facebook Comments Box

Posted ৭:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com