রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ইসলামী ব্যাংককে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জুন ২০২৬ | 12 বার পঠিত | প্রিন্ট

ইসলামী ব্যাংককে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত করার আহ্বান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান ষড়যন্ত্র বন্ধ এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে নাগরিক মঞ্চ। একই সঙ্গে আন্দোলনরত গ্রাহকদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নেরও দাবি জানানো হয়েছে। এছাড়া ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবি করেন বক্তারা।

রোববার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে নাগরিক মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি উত্থাপন করা হয়।

Responsive Ad Banner

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হালিম। নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ড. ফয়জুল হক, মোহাম্মদ মঈনুদ্দিন এবং ফরিদুল আকবর প্রমুখ।

বক্তারা বলেন, এস আলম গ্রুপের আগ্রাসনের কারণে ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গত ১৫ বছরে এ বিষয়ে কার্যকর প্রতিবাদ করা সম্ভব হয়নি। তাদের দাবি, এখনো ব্যাংকটিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে খুরশীদ আলমকে প্রত্যাহারের দাবিও জানান তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের বিষয়ে বর্তমান সরকারের অবস্থানের মধ্যে দ্বৈত নীতি পরিলক্ষিত হচ্ছে, যা অতীতে আওয়ামী লীগ সরকারের অবস্থানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, ইসলামী ব্যাংককে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যাংক হিসেবে চিহ্নিত করে ধ্বংস করার যে মানসিকতা ছিল, দেশকে সেই ধারা থেকে মুক্ত করার লক্ষ্যেই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। তিনি বলেন, ইসলামী ব্যাংকের সেবা থেকে সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ উপকৃত হয়েছেন। এটি কোনো ব্যক্তি বা দলের একক ব্যাংক নয়; বরং জনগণের ব্যাংক। তাই এ ব্যাংককে কেন্দ্র করে বিভক্তি বা বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অতীতে ইসলামী ব্যাংককে মৌলবাদী অর্থনীতি বা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত বলে নানা অভিযোগ তোলা হয়েছিল। বর্তমান সরকারের প্রতিও তিনি আহ্বান জানান, যেন একই ধরনের বক্তব্য বা রাজনৈতিক বিবেচনায় জনগণের এ ব্যাংককে ক্ষতিগ্রস্ত করা না হয়। জনগণ ও দেশের আর্থিক খাতের স্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংককে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে আহসান উল্লাহ শামীম বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে যেকোনো উগ্রবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা অবস্থান নেবেন। তার ভাষ্য অনুযায়ী, ব্যাংকটিতে অযোগ্য চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে তারা আশঙ্কা করছেন যে লুটপাটের সংস্কৃতি অব্যাহত রাখার চেষ্টা হচ্ছে। প্রয়োজন হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে ব্যাংকটিকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ারও ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনের মতো সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে ইসলামী ব্যাংক ইস্যু কেন্দ্র করে আবারও বড় ধরনের গণআন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

Facebook Comments Box

Posted ৪:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com