ব্রেকিং >>
ব্রেকিং >>

স্পট মার্কেটে শেয়ার কিনলেই মিলবে ১২% নগদ লভ্যাংশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | 143 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার কিনলেই মিলবে ১২% নগদ লভ্যাংশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র দুই কর্মদিবস পরই ১২ শতাংশ নগদ লভ্যাংশের মালিকানা নির্ধারণ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড। ফলে আগামী দুই কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার ক্রয় বা ধারণ করলে বিনিয়োগকারীরা ঘোষিত নগদ লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুন। রেকর্ড ডেট উপলক্ষে ওই দিন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর আগে ৭ ও ৮ জুন কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

Responsive Ad Banner

ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য বিনিয়োগকারীদের স্পট মার্কেটে লেনদেন চলাকালে কোম্পানিটির শেয়ার কিনতে হবে অথবা শেয়ার ধরে রাখতে হবে। অন্যদিকে, এ সময়ের মধ্যে যারা শেয়ার বিক্রি করবেন বা শেয়ার কিনতে ব্যর্থ হবেন, তারা ঘোষিত নগদ লভ্যাংশ পাওয়ার অধিকারী হবেন না।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সে অনুযায়ী প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১ টাকা ২০ পয়সা করে নগদ লভ্যাংশ পাবেন।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৫১ পয়সা।

এছাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৭:৫১ পিএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com