বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির নির্দেশনায় মার্জিন ঋণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | 322 বার পঠিত | প্রিন্ট

বিএসইসির নির্দেশনায় মার্জিন ঋণে নিষেধাজ্ঞা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার (০৩ মার্চ, ২০২৬) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে বিতরণ না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী এই পুনর্বিন্যাস করা হয়েছে।

Responsive Ad Banner

বিএসইসির ২০ মে ২০২৪ তারিখের নির্দেশিকা (নং: BSEC/CMRRCD/2009-193/77)-এর ১(ই) ধারা অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের বিধান রয়েছে।

একই সঙ্গে, কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ (মার্জিন লোন) সুবিধা বন্ধ রাখার জন্য স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দেওয়া হয়েছে। বিএসইসি প্রণীত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫’-এর বিধি ১১(৮) অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের ফলে কোম্পানিটির শেয়ারের লেনদেন ও বিনিয়োগকারীদের আগ্রহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box

Posted ৭:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com