রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

যে কারণে লোকসান বেড়েছে সিঙ্গার বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | 87 বার পঠিত | প্রিন্ট

যে কারণে লোকসান বেড়েছে সিঙ্গার বাংলাদেশের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) কোম্পানির বোর্ড সভায় এই অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ শেষ হওয়া প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৪২ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ টাকা ৭৯ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় লোকসানের পরিমাণ প্রায় সাড়ে চার গুণ বেড়েছে।

Responsive Ad Banner

শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ঋণাত্মক ৫ টাকা ৬০ পয়সা। গত বছরের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি এনএভি ছিল ঋণাত্মক ৩ টাকা ৫০ পয়সা।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২১ টাকা ৪২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ইতিবাচক ৪ টাকা ৭৯ পয়সা।

বিক্রি কমায় লোকসানের কারণ:

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির বিক্রি ৩.৪ শতাংশ বেড়েছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় এবং ভোক্তা ইলেকট্রনিকস বাজার মন্দা থাকায় কোম্পানি লোকসানের মুখে পড়েছে।

উচ্চ মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক উত্তেজনা ও প্রতিকূল আবহাওয়ার কারণে দেশীয় বাজারের বিক্রি ব্যাহত হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচন ও দীর্ঘ ঈদ ছুটির কারণে ক্রেতাদের উপস্থিতি ও চাহিদা কমে যায়। যদিও মোট মুনাফার মার্জিন অপরিবর্তিত ছিল, কিন্তু বাড়তি উৎপাদন খরচ পুরোপুরি গ্রাহকের ওপর চাপানো যায়নি। ফলে পরিচালন মুনাফা ৮.১ শতাংশ কমেছে।

আর্থিক খরচ বেড়েছে: নিট আর্থিক খরচ ৪১.৪ শতাংশ বেড়েছে। ব্যবসা সম্প্রসারণ ও কার্যকরী মূলধনের জন্য স্বল্পমেয়াদি ধার নিতে হয়েছে, যার সুদ খরচ প্রায় ৫০ শতাংশ বেড়েছে। টাকার বিপরীতে ইউরোর মান বেড়ে যাওয়ায় আন্তঃকোম্পানি ঋণের ওপর বৈদেশিক বিনিময় হারজনিত লোকসান হয়েছে।

ইনভেন্টরি ও প্রাপ্য বাড়ছে: বিক্রি কমে যাওয়ায় পণ্যের মজুত ২৮.২ শতাংশ বেড়েছে। এতে স্বল্পমেয়াদি ধার বেড়েছে, যা আর্থিক খরচ বাড়িয়েছে। অপরদিকে মৌসুমী ঋণ নবায়ন, ধীর অর্থনৈতিক কার্যক্রম ও রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রাপ্য বিল ৩৮.৫ শতাংশ বেড়েছে।

তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, হায়ার পারচেজ স্কিম, ডিলার ও প্রতিষ্ঠানে ঋণ প্রদানের ব্যবসায়িক ধরন ও মৌসুমী প্রভাবে প্রথম প্রান্তিকে নগদ প্রবাহ ঋণাত্মক হয়ে থাকে। আশা করা যাচ্ছে, দ্বিতীয় প্রান্তিক থেকে এ অবস্থার উন্নতি হবে।

Facebook Comments Box

Posted ১১:২৮ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com