শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | 369 বার পঠিত | প্রিন্ট

একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.০১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

Responsive Ad Banner

আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ১ টাকা ১৪ পয়সা লোকসান করেছে, যেখানে আগের বছর লোকসান হয়েছিল ৭৬ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৭ পয়সা, যা গত বছর ছিল ২৪ পয়সা।

এছাড়া ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪১ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, টানা লোকসান থাকা সত্ত্বেও কোম্পানির প্রতীকী ডিভিডেন্ড ঘোষণা বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার প্রচেষ্টা হতে পারে।

Facebook Comments Box

Posted ৯:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com