রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পতন ঠেকালো ব্যাংক, ৮ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ জুলাই ২০২১ | 379 বার পঠিত | প্রিন্ট

পতন ঠেকালো ব্যাংক, ৮ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক
Responsive Ad Banner

সপ্তাহের প্রথম কার্যদিবসে পতন ঠেকালো ব্যাংক। এর ফলে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ অস্থানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। একের পর এক প্রতিষ্ঠানের দরপতনের মধ্যেও দাপট দেখিয়েছে ব্যাংক খাত। আজ দিনের লেনদেন শেষে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৬টির শেয়ার দর বেড়েছে কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে একটির। এছাড়া, আজ দিনশেষে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ১৯.১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৪.২১ পয়েন্টে উঠে এসেছে, যা গত সাড়ে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পরে সর্বোচ্চ। এর আগে সূচকটি গত ১৯ জুলাই ৬ হাজার ৪০৫ পয়েন্টে অবস্থান ছিল।

Responsive Ad Banner

এদকে, আজ ডিএসই-৩০ সূচক দশমিক ১৪.০৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩৬.৪৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ৬.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৩.৮৪ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৬টি, কমেছে ২৩৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

আজ ডিএসইতে মোট ৪৫ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার ৮৮৯টি শেয়ার ২ লাখ ১৪ হাজার ৫৫২বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ ১৯ হাজার ৮০১ টাকা ৯০ পয়সা।

এদিন বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৫ হাজার ৩০ কোটি ৬৭ লাখ ৬৭ হাজার ৩৮৮ টাকা ৫৪ পয়সা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাইফ পাওয়ারটেকের শেয়ার। কোম্পানিটির ৬৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৫১ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বিডি ফাইন্যান্স, ফু-ওয়াং সিরামিক, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, জিপিএইচ ইস্পাত, জিবিবি পাওয়ার, আইএফআইসি ব্যাংক এবং লাফার্জহোলসিম বাংলাদেশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৭৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৮টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com