সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে শেয়ারবাজার চাঙ্গা, বাজার মূলধনে যুক্ত হয়েছে আরও ২০,৫০৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ জুলাই ২০২৫ | 95 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে শেয়ারবাজার চাঙ্গা, বাজার মূলধনে যুক্ত হয়েছে আরও ২০,৫০৯ কোটি টাকা
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে টানা ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বাজার মূলধন এবং লেনদেনেও উল্লম্ফন দেখা গেছে। এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৭ কোটি টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়েছে ২০ হাজার ৫০৯ কোটি টাকা বা ২.৯৮ শতাংশ।

এ সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫৯.৫৬ পয়েন্ট বা ৫.০৬ শতাংশ। ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫৩.১১ পয়েন্ট বা ৭.৯১ শতাংশ এবং ডিএসইএস সূচক বেড়েছে ৫২.৮৯ পয়েন্ট বা ৪.৭২ শতাংশ।

Responsive Ad Banner

লেনদেনের দিক থেকেও ছিল শক্তিশালী উপস্থিতি। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৯৭ কোটি ২৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮৮৯ কোটি ১১ লাখ টাকা বেশি। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮৫৯ কোটি ৪৪ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে ছিল ৬৮১ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ গড়ে লেনদেন বেড়েছে ২৬.০৯ শতাংশ।

ডিএসইতে এ সপ্তাহে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৫টির দর বেড়েছে, ১৪৪টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তেও বাজার ছিল চাঙ্গা। সপ্তাহজুড়ে সিএএসপিআই সূচক বেড়েছে ৪.৭৭ শতাংশ, সিএসসিএক্স সূচক বেড়েছে ৫.১৪ শতাংশ, সিএসই-৫০ সূচক বেড়েছে ৬.১৭ শতাংশ এবং সিএসই-৩০ সূচক বেড়েছে ৬.৯৭ শতাংশ। সিএসআই সূচক বেড়ে দাঁড়িয়েছে ৯৪৫.৩৫ পয়েন্টে, যা ৩.৮৫ শতাংশ প্রবৃদ্ধি।

চলতি সপ্তাহে সিএসইতে মোট ৯১ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের ৩০ কোটি ৬৩ লাখ টাকা থেকে প্রায় তিন গুণ বেশি। সিএসইতে মোট ৩৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে ১৮৭টির দর বেড়েছে, ১২২টির দর কমেছে এবং ২৭টি অপরিবর্তিত ছিল।

Facebook Comments Box

Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com