মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রগতি ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ জুলাই ২০২১ | 341 বার পঠিত | প্রিন্ট

প্রগতি ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৩ পয়সা।

Responsive Ad Banner

এদিকে, প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১১ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৫ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৩৬ পয়সা, যা গত বছর ৪ টাকা ৫৬ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৪৭ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com