মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজার উন্নয়নে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | 11 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজার উন্নয়নে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগের আহ্বান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও আধুনিকায়নে অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের শেয়ারবাজার পরিচালনার অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত তারা।

রোববার চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শনকালে ভারতে নিযুক্ত সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এ মন্তব্য করেন। সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

পরিদর্শনের সময় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক দেশের পুঁজিবাজারের উন্নয়নে একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন। এতে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাজারের বৈচিত্র্য বৃদ্ধি, পণ্যভিত্তিক ডেরিভেটিভস চালু এবং নতুন অ্যাসেট ক্লাস সম্প্রসারণের সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হয়।

ডা. রাজীব রঞ্জন সিএসইকে একটি মাল্টি অ্যাসেট ক্লাস এক্সচেঞ্জে পরিণত করার লক্ষ্যকে সমর্থন জানিয়ে ভারতীয় বিনিয়োগকারী ও ব্রোকারদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ভারতের পুঁজিবাজারের অভিজ্ঞতা বাংলাদেশের বাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যৌথ কারিগরি সেশন, বিশেষায়িত প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করা সম্ভব।

এ সময় তিনি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (এমসিএক্স) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই)-এর অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। বিশেষ করে কমোডিটি ডেরিভেটিভস খাতে ভারতের দক্ষতা বাংলাদেশের মূল্য নির্ধারণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়ক হতে পারে বলে তিনি জানান।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশকে কেবল প্রতিবেশী হিসেবেই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে। ভবিষ্যতেও দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, পর্ষদ পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী ও নাজনীন সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:০৪ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com