রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

প্রথম প্রান্তিকে ইপিএস কমলেও নগদ প্রবাহে উন্নতি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | 69 বার পঠিত | প্রিন্ট

প্রথম প্রান্তিকে ইপিএস কমলেও নগদ প্রবাহে উন্নতি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমলেও পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ ২০২৬ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ২৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ টাকা ১৬ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৭৪ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে এটি ছিল ঋণাত্মক ১৯ টাকা ৩ পয়সা।

এছাড়া, ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২২ টাকা ৫৮ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১১৬ টাকা ৩০ পয়সা।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, নিট ফাইন্যান্স আয় কমে যাওয়া এবং গ্রস মার্জিন সামান্য সংকুচিত হওয়ার কারণে ইপিএস হ্রাস পেয়েছে। তবে পরিচালন ব্যয়ের মধ্যে খরচ কমানোর উদ্যোগের কারণে এর প্রভাব আংশিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়েছে।

অন্যদিকে, নিট মুনাফা কিছুটা কমলেও এনওসিএফপিএস উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মূল কারণ হলো, আগের বছরে ইউপিএএস (UPAS) এলসি সেটেলমেন্টের বড় অংশ পরিশোধ করা হয়েছিল, যা তখন নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলেছিল।

এছাড়া, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোনো লভ্যাংশ ঘোষণা না করা এবং অর্জিত মুনাফা সঞ্চিত হওয়ার ফলে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com