বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ২৫%

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ মে ২০২৫ | 203 বার পঠিত | প্রিন্ট

প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ২৫%
Responsive Ad Banner

২০২৫ সালের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এককভাবে কর-পরবর্তী নিট মুনাফায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির স্ট্যান্ডঅ্যালোন নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬ কোটি ৮০ লাখ টাকা। অন্যদিকে, একত্রিত (কনসোলিডেটেড) নিট মুনাফা হয়েছে ৫০ কোটি ৯০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৪ শতাংশ বেশি

এ প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.২২ টাকা, যা আগের বছর ছিল ০.৮৫ টাকা।

Responsive Ad Banner

গ্রাহকের আমানতের পরিমাণ ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৬৬ কোটি টাকা এবং লোন পোর্টফোলিও ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৫৭ কোটি টাকা

প্রতিষ্ঠানটির রিটার্ন অন এক্যুইটি (ROE) বেড়ে হয়েছে ১০.০২ শতাংশ এবং রিটার্ন অন অ্যাসেটস (ROA) হয়েছে ১.৩৫ শতাংশ— যা মুনাফার দক্ষ ব্যবহার ও সম্পদের কার্যকর পরিচালনার ইঙ্গিত দেয়।

আইডিএলসির মন্দ ঋণ অনুপাত (NPL) কমে দাঁড়িয়েছে ৪.৬০ শতাংশ, যেখানে কভারেজ অনুপাত ছিল ১০৩.২১ শতাংশ— যা আর্থিক খাতের গড়ের তুলনায় তুলনামূলকভাবে ভালো অবস্থান নির্দেশ করে।

প্রতিষ্ঠানটির ৩৫২তম পরিচালনা পর্ষদ সভা গত ৮ মে, গুলশানে আইডিএলসির করপোরেট হেড অফিসে অনুষ্ঠিত হয়, যেখানে ২০২৫ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৩০ অপরাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com