বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | 364 বার পঠিত | প্রিন্ট

৮ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ
Responsive Ad Banner

৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি। কোম্পানিগুলো হলো- পদ্মা অয়েল, মীর আক্তার হোসেন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডেসকো, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল প্রাণ, আনলিমা ইয়ার্ন ডাইং এবং ড্রাগন সোয়েটার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ টাকা ৮৮ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ টাকা ৮৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে টাকা ২৫৭ টাকা ৭৫ পয়সা।

আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে টাকা ৬ টাকা ২৬ পয়সা।

কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে টাকা ১৪ টাকা ৯ পয়সা।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৮৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬ টাকা ৮২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে টাকা ৩৬ টাকা ১৬ পয়সা।

রংপুর ফাউন্ড্রি লিমিটেড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৯০ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ৩ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ২ টাকা ৫২ পয়সা । আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৮৪ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪১ পয়সা।

এএমসিএল প্রাণ লিমিটেড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪৬ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৪ টাকা ৯৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৩ পয়সা।

মীর আখতার হোসেন লিমিটেড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা । আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৫১ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৯৭ পয়সা।

ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৭ পয়সা । আগের বছর একই সময়ে আয় হয়েছিল ২০ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪১ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com