বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সপ্তাহের ব্যবধানে ৭ হাজার কোটি টাকা গায়েব

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | 196 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহের ব্যবধানে ৭ হাজার কোটি টাকা গায়েব
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২০-২৪ এপ্রিল’২৫) দেশের শেয়ারবাজার থেকে ৭ হাজার কোটি টাকা গায়েব হয়ে গেছে বা মূলধন কমেছে। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। তবে টাকার অংকে লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দর কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

Responsive Ad Banner

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৪.৭৩ পয়েন্ট বা ২.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭২.৬০ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৩০.৩৮ পয়েন্ট বা ১.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪৫.০১ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩৯.০১ পয়েন্ট বা ৩.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৪.৭০ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১২.৬৫ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১২.৪৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৫৭টি, কমেছে ৩২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৬ কোটি ৮৯ লাখ ৭০ হাজার শেয়ার ৬ লাখ ৪২ হাজার ৮৫৭বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৭১৮ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৬ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২২ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা বা ৭.৬৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৪৫০ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৮৬ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা বা ১.০৬ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০২.১১ পয়েন্ট বা ২.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫৬.৯৬ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৬০.২২ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৫২৪.৮৮ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৩.২ পয়েন্ট বা ১.২১ শতাংশ এবং সিএসআই সূচক ২৪.৫২ পয়েন্ট বা ২.৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৭৭.৮১ পয়েন্টে এবং ৯০৩.৮০ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ৩৯.০৭ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৭১.৫৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৫৫টি, কমেছে ২৪২টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৫২০ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩২ কোটি ৪১ লাখ ৬ হাজার ১৭৬ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৬৫৫ টাকা বা ১৫.৬৪ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com