বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে রেকিট বেনকিজার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | 269 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে রেকিট বেনকিজার
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ২৭ ও ২৮ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার। রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩ হাজার ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩৩৩ টাকা ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডাররা।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫৯ টাকা ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭৩ টাকা ৬৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫০ টাকা ৬৪ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com