রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | 214 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৬-১০ এপ্রিল’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে নিউ ক্লোথিংসের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৫.৪৬ শতাংশ।

Responsive Ad Banner

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৯ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে এক টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর কমেছে ১৩.৯০ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৯ টাকা ৫০ পয়সায়।
গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৫ টাকা ৪০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ১০ পয়সা।

১৩.২৪ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫ টাকা ৮০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ১৩.০৯ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ১১.৯৩ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১১.৩৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১১.১১ শতাংশ, হাক্কানি পাল্পের ১০.৮৯ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ১০.৬৩ শতাংশ এবং শার্প ইন্ডাস্ট্রিজের ১০.৫৮ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com