রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ মার্চ ২০২৫ | 165 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি তদন্তের নির্দেশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসআলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দর ও লেনদেন বৃদ্ধির কারণ তদন্ত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বিএসইসি।

মঙ্গলবার (০৪ মার্চ) বিএসইসির সহকারী-পরিচালক লামিয়া আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

চিঠিতে বলা হয়েছে, যেকোন সন্দেহজনক ট্রেড এক্সিকিউশন, যদি থাকে, যা অ-সম্মতির কারণ হতে পারে, তা অবিলম্বে সংশ্লিষ্ট /কমপ্লায়েন্স অফিসার/সিইও কে অবহিত করুন।

চিঠিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। এটির পেছনে কোনো যৌক্তিক কারণ আছে কি না সেটি খুঁজে বের করতে হবে।

এছাড়া, সম্প্রতি কোম্পানির লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের কারসাজি বা ইনসাইডার ট্রেডিং অথবা অনৈতিক কোনো লেনদেনের ঘটনা ঘটেছে কি না সেটিও তদন্তের নির্দেশ দেওয়া হলো।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০২ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com