রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | 204 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ ০৬ ফেব্রুয়ারি’২৫ সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু সকাল সাড়ে ১০টার পর সূচকের একটানা পতন ঘটে। তবে সেলা সাড়ে ১১টার পর আবারও সূচক বাড়তে থকে। পরবর্তীতে স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচক সামান্য বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ৯.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৯.১৭ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৭.৭৯ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১২.৯০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৫ টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৯.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৯ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার ৮৯৪ টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ২০৪ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪২৯ কোটি ৬৫ লাখ ১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৫ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২২.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৭০.০৬ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪৭.২৩ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৩.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯১৪.২৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২০৭ টির, কমেছিল ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫১.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ২১ কোটি ১২ লাখ ৩ হাজার ৯৬৯ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৯৩০ বার হাতবদল হয়েছিল। দিন শেষে লেনদেন হয়েছিল ৪৭১ কোটি ১৫ লাখ ৩৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪১ কোটি ৫০ লাখ ৩৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৮ শতাংশ বা ৭০.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫১২.২৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৯৭৭ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com