মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সম্পদ ও আয় বেড়েছে বিকন ফার্মার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ | 164 বার পঠিত | প্রিন্ট

সম্পদ ও আয় বেড়েছে বিকন ফার্মার
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ীয় গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য, আয় ও নগদ টাকা বা ক্যাশ ফ্লো বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৬ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ২২ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ বা ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৬ টাকা ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ২ টাকা ৩৪ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো বেড়েছে ৮ টাকা ৭২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ টাকা ৩৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৮৫ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com