রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | 120 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ২০ জানুয়ারি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৮ শতাংশ বা ৫০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৫.৮২ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭১.১৫ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ২০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৩.০৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৮ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৪ কোটি ৮৮ হাজার ৬৮টি শেয়ার ১ লাখ ৩৯ হাজার ৫১২ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১১.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৪৫.০৭ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৫৫.৫৩ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৮.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯০২.৮৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭২ টির, কমেছিল ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.৪৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১৩ কোটি ২৭ লাখ ৭১ হাজার ২০৯টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৯৯৩ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ৯৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৮ কোটি ৯২ লাখ টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৯ শতাংশ বা ৮৫.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৪৯.৯৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪ টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫৮ লাখ ২২ হাজার ২৯৪ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com