নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | 173 বার পঠিত | প্রিন্ট
দেশের শেয়রবাজারে তালিকাভুক্ত রয়েছে বস্ত্র খাতের ৫৮টি কোম্পানি। এর মধ্যে ৪৫টি কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে ৭টি কোম্পানি। একই সময়ে শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির। এছাড়া, প্রথম প্রান্তিকে লোকসানে রয়েছে ১৩টি কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আয় কমে যাওয়া কোম্পানিগুলো হলো- ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হা-ওয়েল টেক্সটাইল, মালেক স্পিনিং মিলস পিএলসি, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি পিএলসি।
ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ১ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল পয়সা, যা গত বছরের একই সময়ে টাকা পয়সা ছিল।
আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ২ পয়সা।
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৭৫ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে মাইনাস ৪৪ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ২০ পয়সা।
তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ২৬ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ১২ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ৬ টাকা ২৬ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩১ টাকা ১৯ পয়সা।
হা-ওয়েল টেক্সটাইল : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। গত অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ১১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৯ টাকা ৬৮ পয়সা।
মালেক স্পিনিং মিলস পিএলসি : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৯০ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ১৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে শূন্য দশমিক ১৮ পয়সা। আগের অর্থবছরে ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ২৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৫ টাকা ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫৩ টাকা ৭৪ পয়সা।
তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড : প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ৪৮ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৫৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৭ টাকা ৭০ পয়সা।
প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি : অর্থবছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে কনস্যুলেটেড ইপিএস ছিল ১ টাকা ৩৪ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ২৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৬৭ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ১ টাকা ৩৫ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪২ টাকা ৭১ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৭:৩১ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.