শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৫দিনেই শেয়ারবাজার থেকে ১১ হাজার কোটি টাকা গায়েব

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ | 212 বার পঠিত | প্রিন্ট

৫দিনেই শেয়ারবাজার থেকে ১১ হাজার কোটি টাকা গায়েব
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৮-১২ ডিসেম্বর) অব্যহত দরপতনে দেশের শেয়ারবাজার থেকে ১১ হাজার কোটি টাকার বেশি গায়েব। পুরোটা সপ্তাহে বেশিরভাগ কার্যদিবসে দরপতন হওয়ায় আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেবোজার মূলধন কমেছে ১১ হাজার ২০৮ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা বা ১.৬৯ শতাংশ। একই সঙ্গে কমেছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর লেনদেন। এছাড়া সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

Responsive Ad Banner

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১.৩৯ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৫.৪৩ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৩০.০২ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮১.৯০ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২৩.৯২ পয়েন্ট বা ২.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪০.০৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১৪.৯৩ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১০.৮৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ২৯৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪ কোটি ৬১ লাখ ৯০ হাজার শেয়ার ৫ লাখ ৭০ হাজার ২৭৫বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২১১ কোটি ৭৪ লাখ ৭০ হাজার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬১০ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা বা ২৭.৪৯ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১১ হাজার ২০৮ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা বা ১.৬৯ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭৭.১০ পয়েন্ট বা ১.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০৪.০০ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৬৯.২৮ পয়েন্ট বা ১.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭০২.০০ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ২৫.১ পয়েন্ট বা ২.২৬ শতাংশ এবং সিএসআই সূচক ১৬.০৩ পয়েন্ট বা ১.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৮৩.৮৩ পয়েন্টে এবং ৯২৫.৩৮ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ১৪৩.৭৭ পয়েন্ট বা ১.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৫.৯২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৬৭টি, কমেছে ২১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৬৪৫ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার ৯৮৯ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫৫ লাখ ৮৯ হাজার ৩৪৩ টাকা বা ২.০৩ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com