রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ | 198 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৪-২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- স্টার্ন ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, লিগ্যাসি ফুটওয়্যার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, লাভেলো আইস্ক্রিম, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ফাইন ফুডস, ট্রাস্ট ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৫৯ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে ইস্টর্ন ব্যাংকের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৬ কোটি ৬৭ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৩ টাকা ২০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯১ টাকা ৮০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ৫ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৬ টাকা ৯০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৫ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা, ফাইন ফুডসের ২ কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ১ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com