মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিভিডেন্ড বিতরণ-উৎসে কর কর্তন সার্টিফিকেট ইস্যুকরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | 134 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড বিতরণ-উৎসে কর কর্তন সার্টিফিকেট ইস্যুকরণের নির্দেশ
Responsive Ad Banner

ডিভিডেন্ড বিতরণ ও ‘উৎসে কর কর্তন সার্টিফিকেট’ ইস্যুকরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিনিয়োগকারীদের তাৎক্ষনিক অবগতকরণের মাধমে প্রয়োজনীয় কমপ্লায়েন্স নিশ্চিতকরণের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই নির্দশনা পালনে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে চিঠি পাঠিয়েছে বিএসইসি। চিঠিতে বিএসইসি’র জানুয়ারি ১৪, ২০২১ তারিখে ইস্যুকৃত ডিরেকটিভ নং BSEC/CMRRCD/২০২১-৩৮৬/০৩ এর (৩))(vi)  নং শর্তের যথাযথ পরিপালন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Responsive Ad Banner

চিঠির মাধ্যমে মূলত তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ক্যাশ ডিভিডেন্ড বিতরণ এবং বিতরণকৃত ডিভিডেন্ডের উপর কর্তনকৃত উৎসে করের বিষয়ে ‘উৎসে কর কর্তন সার্টিফিকেট’ ইস্যুকরণের সাথে সাথে বিনিয়োগকারীকে এসএমএস বা ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে অবগতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসাথে উক্ত চিঠির মাধ্যমে এতদ্সংশ্লিষ্ট কমপ্লায়েন্স নিশ্চিতকরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সরাসরি নির্দেশনা দিয়েছে। যাতে এ সংক্রান্ত প্রয়োজনীয় কমপ্লায়েন্স এর সম্পূর্ণ পরিপালন নিশ্চিত হয়।

দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থে এবং তাদের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিএসইসি কাজ করছে। বিনিয়োগকারীরা যেন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ এবং ‘উৎসে কর কর্তন সার্টিফিকেট’ ইস্যুকরণসহ তাদের বিও অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের তথ্য তাৎক্ষনিক পেতে পারেন এবং অবগত থাকেন সেই বিষয়টি নিশ্চিতে বিএসইসি এক্সচেঞ্জ এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিয়ে কাজ করছে। একইসাথে এই উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের কর সংক্রান্ত তথ্য দ্রুত এবং সহজে পাবেন যা আয়কর রিটার্ন দাখিল ও তাতে বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদানকে সহজতর করবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com