মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | 176 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৩০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির মোট ৬৫ কোটি ৬০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্সুরেন্স, এডিএন টেলিকম, ইফাদ অটোস, বিডি ফাইন্যান্স এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৭৯ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ২৬ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১২ কোটি ৮৯ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এডিএন টেলিকম।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইফাদ অটোসের ৩ কোটি ৮০ লাখ ৩২ হাজার টাকা, বিডি ফাইন্যান্সের ৩ কোটি ৭৯ লাখ ৭৯ হাজার টাকা এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১ কোটি ৪৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫০ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com