সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>
লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ গায়েব

ইসলামী ব্যাংকের এমডিসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ জুন ২০২৪ | 151 বার পঠিত | প্রিন্ট

ইসলামী ব্যাংকের এমডিসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশের চট্টগ্রামের চকবাজার শাখার লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণালংকার গায়েব হয়েছে। এর জন্য ওই ব্যাংকের গ্রাহক রোকেয়া আক্তার বারী ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (০৩ জুন) রাতে করা ওই অভিযোগ তদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে পুলিশ।

Responsive Ad Banner

অভিযুক্তরা হলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা, কোম্পানি সচিব জেকিউএম হাবিবুল্লাহ, চকবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার এস এম শফিকুল মাওলা চৌধুরী ও লকার ইনচার্জ মো. ইউনুস।

অভিযোগে বলা হয়েছে, ইসলামী ব্যাংক চকবাজার শাখার একজন হিসাবধারী সেবাগ্রহীতা রোকেয়া বারী। ২০০৬ সাল থেকে তিনি ও তার মেয়ে নাসিয়া মারজুকা যৌথ মালিকানার ওই লকারটি ব্যবহার করছিলেন। ওই লকারে তার পরিবারের সদস্যদের আনুমানিক ১৬০ ভরি স্বর্ণাংলকার গচ্ছিত ছিল।

গত ২৯ মে দুপুরে কিছু স্বর্ণালংকার আনার জন্য ওই ব্যাংকে গিয়ে দায়িত্বরত অফিসারের উপস্থিতিতে তিনি লকার খোলা অবস্থায় পান। পরে সেখানে গচ্ছিত ১৬০ ভরি স্বর্ণাংলকারের মধ্যে আনুমানিক ১৪৯ ভরি স্বর্ণাংলকার চুরি গিয়েছে বলে বুঝতে পারেন।

গ্রাহক রোকেয়া আক্তার বারীর অভিযোগ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে স্বর্ণালংকার চুরিসহ বিশ্বাস ভঙ্গের এ অপরাধ সংঘটিত হয়েছে।

এই বিষয়ে চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর জানান, লকার থেকে সোনা চুরির অভিযোগের বিষয়ে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি দুদকের শিডিউলভুক্ত হওয়ায় থানায় মামলা রেকর্ড হচ্ছে না। আমরা অভিযোগটি আজ (মঙ্গলবার) সকালে অফিসিয়ালি দুদকে পাঠিয়েছি।

এদিকে দুদক চট্টগ্রাম অফিসের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেছেন, চকবাজার থানা থেকে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগটি ফাইলিং করার কাজ প্রায় শেষ পর্যায়ে। তিনি বলেন, বিকেলেই আমরা ঢাকা হেড অফিস বরাবর তদন্ত অনুমোদনের জন্য পাঠিয়ে দেবো। হেড অফিস থেকে অনুমোদিত হয়ে আসতে দু-তিন দিনের মতো সময় লাগে। এরপরই আমরা তদন্ত শুরু করবো।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com