সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>
ওষুধ ও রসায়ন খাত

তৃতীয় প্রান্তিকে ৮ কোম্পানির সম্পদমূল্য কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ | 256 বার পঠিত | প্রিন্ট

তৃতীয় প্রান্তিকে  ৮ কোম্পানির সম্পদমূল্য কমেছে
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ৩৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ২৭টি কোম্পানি তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরিক্ষিত আর্থিক প্রতিদেন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) কমেছে ৮টি কোম্পানির। একই সময় ১৯ কোম্পানির সম্পদমূল্য বেড়েছে। জুন ক্লোজিংয়ের আরো ৪টি কোম্পানি এখনো তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ম্যারিকোর ক্লোজিং মার্চ এবং রেকিট বেনকিজারের ক্লোজিং ডিসেম্বর মাসে। যে কারণে এই দুই কোম্পানি এখনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ডিএসই সূত্রে ্এ তথ্য জানা গেছে।

সম্পদমূল্য কমে যাওয়া কোম্পানিগুলো হলো- এসিআই, একমি পেস্টিসাইডস, বিকন ফার্মা, গ্লোবাল হেভিকেমিক্যাল, ইন্দোবাংলা ফার্মা, জেএমআই সিরিঞ্জ, সিলভা ফার্মা এবং ওয়াটা কেমিক্যাল।

Responsive Ad Banner

এসিআই : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০০ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১১৩ টাকা ৬৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য কমেছে ১৩ টাকা ৩১ পয়সা।

একমি পেস্টিসাইডস : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৮ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য কমেছে ৬৯ পয়সা।

বিকন ফার্মা : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৫০ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২৬ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য কমেছে ১৮ পয়সা।

গ্লোবাল হেভিকেমিক্যাল : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৬৮ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৪৭ টাকা ৮৫ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য কমেছে ৪ টাকা ১৭ পয়সা।

ইন্দোবাংলা ফার্মা : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৩ টাকা ৯৬ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য কমেছে ১৩ পয়সা।

জেএমআই সিরিঞ্জ : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ৮৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৮৬ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য কমেছে ৫০ পয়সা।

সিলভা ফার্মা : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯২ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৭ টাকা ১০ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য কমেছে ১৮ পয়সা।

ওয়াটা কেমিক্যাল : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ৯৬ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৬২ টাকা ৫১ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় সম্পদমূল্য কমেছে ৫৫ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com