রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

৬৭৯ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ | 259 বার পঠিত | প্রিন্ট

৬৭৯ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত
Responsive Ad Banner

৬৭৯ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি। এজন্য ব্যাংকটি ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

জানা গেছে, সরকারি ইক্যুইটির বিপরীতে রূপালী ব্যাংক ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি শেয়ারের দাম হবে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা। ফলে আলোচ্য শেয়ার ইস্যুর মাধ্যমে রূপালী ব্যাংক পুঁজিবাজার থেকে ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে।

Responsive Ad Banner

এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ডের সুপারিশ করেনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আলোচ্য অর্থবছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৬১ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯০ পয়সায়।

১৯৮৬ সালে শেয়ারবাজারে আসা রূপালী ব্যাংকের বর্তমানে মোট শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ২০৫। এর মধ্যে ৯০.১৯ শতাংশ সরকার, ৩.১০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৬.৭১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com